স্কট বেসেন্ট: এআই উদ্ভাবন ও সুরক্ষায় ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
চীনের তুলনায় প্রযুক্তিক্ষেত্রে নিজেদের আধিপত্য ধরে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উদ্ভাবন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা প্রবৃদ্ধির সর্বোচ্চ হার বজায় রাখার চেষ্টা করছি। আমরা উদ্ভাবন ও নিরাপত্তা উভয়েরই সমাধান খুঁজছি।’
আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত কমিটির বার্ষিক শুনানিতে স্কট বেসেন্ট এসব কথা বলেন।
তিনি জানান, ট্রাম্প প্রশাসন ছয় মাসেরও বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের উচিত আরও বেশি উন্মুক্ত ও ওপেন সোর্স এআই মডেল তৈরি করা।
বেসেন্ট বলেন, ‘আমরা বড় গবেষণাগারগুলোকে নিয়ন্ত্রক ব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে দিতে পারি না, কারণ এতে উদ্ভাবন বাধাগ্রস্ত হবে।’
চীনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টির দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, চীনা নির্মাতারা নিজেদের সিস্টেম উন্নত করতে যুক্তরাষ্ট্রের মডেলগুলো ব্যবহার করছে।
তিনি বলেন, ‘চীনা মডেলগুলো মূলত মার্কিন মডেলগুলো থেকেই রসদ সংগ্রহ করে তৈরি করা, যা চুরির একটি মার্জিত বৈজ্ঞানিক রূপ।’
বেসেন্টের মতে, যুক্তরাষ্ট্রের উন্মুক্ত মডেলগুলোর পরিধি বাড়ালে তা ব্যবহারকারীদের কাছে চীনা বিকল্পগুলোর আকর্ষণ কমিয়ে দেবে।
এআই প্রতিযোগিতায় ওয়াশিংটনের কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উন্নত চিপের সহজলভ্যতার কথা উল্লেখ করেন তিনি।
বেসেন্ট বলেন, ‘এআই মূলত উন্নত চিপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই অন্য দেশগুলো যেন এসব উন্নত চিপ পাওয়ার সুযোগ না পায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
তিনি আরও জানান, ট্রেজারি বিভাগের কার্যক্রম প্রাথমিকভাবে আর্থিক খাতকে কেন্দ্র করে শুরু হয়েছিল। পরবর্তীতে সরকারি ‘গোল্ড ঈগল’ উদ্যোগের মাধ্যমে সেই অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দেওয়া হয়, যাকে তিনি সক্ষমতা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
বেসেন্ট জানান, মার্চে বড় ব্যাংক ও তাদের প্রধান তথ্য কর্মকর্তাদের সঙ্গে কাজ শুরু করে ট্রেজারি বিভাগ এবং পরবর্তীতে বিভিন্ন আকারের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও এই কার্যক্রমের বিস্তার ঘটানো হয়।
তিনি জানান, এসব কার্যক্রম ‘প্রজেক্ট গোল্ড ঈগল’-এর সঙ্গে যুক্ত হয়েছে, যাকে তিনি সক্ষমতা সংক্রান্ত অর্জিত সকল অভিজ্ঞতার একটি সমন্বিত কেন্দ্র হিসেবে অভিহিত করেন।
বেসেন্ট আরও জানান, প্রশাসন পাঁচ মাসেরও বেশি সময় ধরে এআই মডেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করছে।
উন্নত এআই ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণ করা ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে—এমন সতর্কবার্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রযুক্তিটি কোন দেশ তৈরি করছে তার গুরুত্ব তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘এই প্রযুক্তি ভালো মানুষদের হাতে নাকি খারাপ মানুষদের হাতে রয়েছে, তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। এআই নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক তদারককারী ব্যক্তি হিসেবে আমার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
শক্তিশালী এআই সিস্টেমের চারপাশে আরও কড়া সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য যখন প্রযুক্তি খাতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব ও গবেষক প্রশাসনের ওপর চাপ দিচ্ছেন, ঠিক তখনই তিনি এ মন্তব্য করলেন। এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখার ওপর জোর দিচ্ছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.