একই আইফোনে একসঙ্গে তিনটি পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের নতুন একটি সুবিধা নিয়ে পরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। এর ফলে ব্যক্তিগত, অফিস ও ব্যবসায়িক কাজে আলাদা নম্বর ব্যবহারকারীদের যোগাযোগ রক্ষা করা আরও সহজ হবে। একাধিক ফোন নম্বর ব্যবহারের ক্ষেত্রে একটি ডিভাইসের ভেতরেই সব অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এক আইফোনেই চালানো যাবে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!
ছবি - সংগৃহীত

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আইফোনের হোয়াটসঅ্যাপ বেটা ২৬.৩৭.১০.১৫ সংস্করণে এই পরিবর্তন দেখা গেছে। প্ল্যাটফর্মটির পরীক্ষামূলক সংস্করণ টেস্ট ফাইটের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছানো হচ্ছে। নতুন এই সুবিধা চূড়ান্তভাবে চালু হলে অতিরিক্ত নম্বর ব্যবস্থাপনার জন্য ব্যবহারকারীদের আর আলাদা ডিভাইস বহন কিংবা হোয়াটসঅ্যাপ বিজনেসের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে না।

বর্তমানে আইফোনে মাল্টি-অ্যাকাউন্ট সুবিধার মাধ্যমে একই অ্যাপে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। এতে একটি অ্যাকাউন্ট থেকে লগআউট না করেই অন্য অ্যাকাউন্টে সহজে প্রবেশ করা যায়। প্রতিটি অ্যাকাউন্টের বার্তা বিনিময়ের ইতিহাস, নোটিফিকেশন, ব্যাকআপ এবং ব্যক্তিগত সেটিংস সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষিত থাকে, যার ফলে এক নম্বরের তথ্য অন্য নম্বরের সঙ্গে মিশে যাওয়ার কোনো সুযোগ থাকে না।

দ্বিতীয় অ্যাকাউন্টের মতো যুক্ত হতে যাওয়া তৃতীয় অ্যাকাউন্টের চ্যাট, নোটিফিকেশন ও অন্যান্য সেটিংসও স্বাধীনভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচার কবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, একাধিক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতেই নতুন এই সুবিধার উন্নয়ন ঘটাচ্ছে কর্তৃপক্ষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.