এআই বিপ্লবে বেলজিয়ামের ডেটা সেন্টারে বিদ্যুতের চাহিদা আটগুণ বাড়ার সম্ভাবনা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদার কারণে বেলজিয়ামে বড় আকারের ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহার ২০৩৪ সালের মধ্যে প্রায় আটগুণ বাড়তে পারে। দেশটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এলিয়ার তথ্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম ভিআরটি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দেশটির ৪৭টি বড় ডেটা সেন্টার বর্তমানে বছরে প্রায় ৩.২ টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ) বিদ্যুৎ ব্যবহার করে। এটি প্রায় ১০ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদার সমান এবং বেলজিয়ামের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৪ শতাংশ।
সংস্থা এলিয়া পূর্বাভাস দিয়েছে, বড় ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা ২০৩৪ সাল নাগাদ বার্ষিক ২৭.৩ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে।
বৈদ্যুতিক যানবাহন এবং হিট পাম্পের ক্রমবর্ধমান ব্যবহারের পাশাপাশি দেশটিতে বিদ্যুতের সামগ্রিক চাহিদা বৃদ্ধির পেছনে ডেটা সেন্টারগুলো একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুতের এই ঊর্ধ্বমুখী চাহিদা বেলজিয়াম ও তার প্রতিবেশী দেশগুলো কীভাবে সরবরাহ নিশ্চিত করবে তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি করেছে, বিশেষ করে যখন অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছে।
চাহিদা বৃদ্ধি পেলে কিংবা অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেলে বেলজিয়াম ক্রমেই বিদ্যুৎ আমদানির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
ডেটা সেন্টারগুলোর দ্রুত সম্প্রসারণ ইউরোপের অন্যান্য দেশের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের ওপরও একই ধরনের চাপ তৈরি করছে।
নেদারল্যান্ডসের বেশ কয়েকটি অঞ্চলে গ্রিডে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য গ্রাহকদের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
ইউরোপের অন্যান্য প্রধান ডেটা সেন্টার কেন্দ্র যেমন ফ্রাঙ্কফুর্ট, প্যারিস এবং লন্ডনেও বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সক্ষমতার ঘাটতি দেখা দিচ্ছে।
অন্যদিকে আয়ারল্যান্ড এমন কিছু এলাকায় ডেটা সেন্টারের নতুন বিস্তার সীমিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেখানে নতুন স্থাপনা তৈরি হলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.