চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারির নির্দেশ
সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই নির্দেশনা দেন।

বৈঠকে উল্লিখিত চার জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। কোথাও যাতে সংঘবদ্ধ হয়ে লোকজন জড়ো হয়ে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার মতো ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের তাগিদ দেন পুলিশপ্রধান।
অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরীহ ব্যক্তিরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়ে পুলিশ সুপারদের ‘কোয়ালিটি অ্যারেস্ট’ বা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন আইজিপি।
নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় বাড়ানো, সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেন আইজিপি। এছাড়া দেশের সব জেলায় টহল বাড়ানো, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো ও সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।
ঢাকাসহ বিভিন্ন জেলার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময়ে ঢাকা ও অন্যান্য ছয়টি জেলার অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.