আইফোনের সঙ্গে সমন্বয় করে সরাসরি অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত নতুন একটি স্মার্ট চশমা তৈরিতে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই পরিধানযোগ্য ডিভাইসে থাকবে উন্নত অডিও প্রযুক্তি, ফ্রেমের সঙ্গে যুক্ত ক্যামেরা এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা। ২০২৭ সালের মধ্যে ডিভাইসটি সাধারণ গ্রাহকদের জন্য বিশ্ববাজারে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

কথা বললেই শুনবে অ্যাপলের নতুন চশমা, বাজারে আসছে কবে?
ছবি - সংগৃহীত

বাজারজাতকরণের আগেই অ্যাপল তাদের বিশ্বব্যাপী ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে এই স্মার্ট চশমাটির প্রযুক্তিগত কাঠামো তুলে ধরতে চায়। মূলত সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর আগে যেন অ্যাপ নির্মাতারা চশমার সঙ্গে মানানসই সফটওয়্যার প্রস্তুত করতে পারেন, সেই সুযোগ তৈরি করতেই এ পদক্ষেপ। প্রাথমিক পরীক্ষামূলক সংস্করণে সীমিত আকারের ভিশনওএস এবং নিজস্ব কাস্টম যন্ত্রাংশের পাশাপাশি একটি পুরোনো অ্যাপল ওয়াচের প্রসেসর ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। চশমাটির সীমিত মেমোরি ও সক্ষমতার ঘাটতি পূরণে মূলত সংযুক্ত আইফোনটি মূল ভূমিকা পালন করবে।

ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান তাঁর একটি প্রতিবেদনে জানান, অভ্যন্তরীণভাবে ‘এন৫০’ কোডনামে পরিচিত এই চশমাটি মেটার বর্তমান স্মার্ট চশমার চেয়ে বেশ পাতলা হতে পারে। পরীক্ষায় অংশ নেওয়া কর্মীদের মতে, ফ্রেমের সঙ্গে থাকা ডিম্বাকৃতির ক্যামেরা আশপাশের দৃশ্য বিশ্লেষণ করবে এবং এর শব্দের মান হবে শিল্পখাতের শীর্ষ পর্যায়ের। অভিনব বিষয় হলো, চশমার বাঁ পাশের হাতলে ছোট একটি চৌম্বক সংযোগকারী থাকায় এটি চোখে পরা অবস্থাতেই সহজে চার্জ দেওয়া সম্ভব। এছাড়া ব্যবহারের সময় কিংবা চার্জ দেওয়ার অবস্থা বোঝাতে সামনের দিকে থাকবে একটি নির্দেশক আলো, যা ব্যবহারকারীর গোপনীয়তাও নিশ্চিত করবে।

প্রথম সংস্করণের চশমাটিতে সরাসরি চোখের সামনে অগমেন্টেড রিয়ালিটি বা ভার্চ্যুয়াল তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকছে না। এর পরিবর্তে ক্যামেরায় ধরা পড়া দৃশ্যের ওপর ভিত্তি করে কণ্ঠস্বরের সাহায্যে মূল কাজগুলো পরিচালনা করবে সিরি। ফলে কোনো ঐতিহাসিক ভবনের সামনে দাঁড়িয়ে সেটির তথ্য জানা, ফ্রিজের উপকরণ দেখে রান্নার পরামর্শ নেওয়া, পথনির্দেশনা পাওয়া এবং সাইনবোর্ড বা কথোপকথন অনুবাদ করা যাবে। পাশাপাশি ফোন কল, গান শোনা ও বার্তা আদান-প্রদানের মতো নিয়মিত সুবিধাও মিলবে।

চশমাটি ব্যবহারের ক্ষেত্রে সাম্প্রতিক মডেলের আইফোন সঙ্গে রাখা বাধ্যতামূলক হবে এবং এতে কোনো অ্যান্ড্রয়েড সংযোগ সমর্থন থাকবে না। তবে সীমিত পরিসরে গান শোনা কিংবা নির্দিষ্ট কিছু কাজের জন্য ওয়াই-ফাই সংযোগে এটি চালানো সম্ভব হবে। বিদ্যমান শক্তিশালী অ্যাপ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই ডিভাইসের মাধ্যমে রেস্তোরাঁর বুকিং বা টিকিট কাটার মতো সেবা চালুর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে অ্যাপল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.