মৃত্যুর পর আপনার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ কার হাতে যাবে
কোনো ব্যবহারকারীর মৃত্যুর পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভবিষ্যৎ কী হবে, তা মূলত মেটার কাছে মৃত্যুর তথ্য পৌঁছানো এবং প্রোফাইলে আগে থেকে ঠিক করে রাখা সেটিংসের ওপর নির্ভর করে। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়ে নিশ্চিত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি স্মরণীয় হিসেবে সংরক্ষণ করে অথবা স্থায়ীভাবে মুছে ফেলার পদক্ষেপ গ্রহণ করে। মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত অ্যাকাউন্টটি স্বাভাবিকভাবেই সক্রিয় থেকে যেতে পারে।

তবে স্মরণীয় হিসেবে সংরক্ষণ কিংবা অ্যাকাউন্ট মুছে ফেলার আবেদন নিষ্পত্তিতে মেটা কত দিন সময় নেবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট স্মরণীয় করতে মৃত্যুসংবাদ বা সমাধিসংক্রান্ত বিজ্ঞপ্তি জমা দিতে হয়। অন্যদিকে স্থায়ীভাবে প্রোফাইল মুছতে হলে নিকটাত্মীয় বা আইনগত প্রতিনিধির পক্ষ থেকে মৃত্যুসনদের মতো আনুষ্ঠানিক নথি দাখিল করা বাধ্যতামূলক। স্মরণীয় হিসেবে সংরক্ষিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগের পোস্ট ও গোপনীয়তা সেটিংস অপরিবর্তিত থাকে, ফলে ব্যক্তিগত অ্যাকাউন্ট কখনো স্বয়ংক্রিয়ভাবে সবার জন্য উন্মুক্ত হয়ে পড়ে না।
মেটার নীতি অনুযায়ী, অ্যাকাউন্ট স্মরণীয় হিসেবে সংরক্ষণ করা হলে ব্যবহারকারীর নামের পাশে ‘রিমেম্বারিং’ লেখাটি যুক্ত হয়। তখন আগের পোস্ট, ছবি বা ভিডিও সংরক্ষিত থাকে এবং ফেসবুক সংশ্লিষ্ট প্রোফাইলটিকে অন্য ব্যবহারকারীদের কাছে বন্ধু হওয়ার পরামর্শ কিংবা জন্মদিনের বিজ্ঞপ্তি তালিকা থেকে বাদ দেয়। ইনস্টাগ্রামেও এ ধরনের অ্যাকাউন্ট এক্সপ্লোর বিভাগে প্রদর্শিত হয় না। এ ধরনের প্রোফাইলে পরিবারের সদস্যসহ কেউ পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারেন না এবং ব্যক্তিগত চ্যাট বা বার্তা দেখার কোনো সুযোগ থাকে না।
ফেসবুকে ব্যবহারকারীরা জীবদ্দশাতেই ‘লিগ্যাসি কন্টাক্ট’ হিসেবে যেকোনো একজন বন্ধুকে মনোনীত করে রাখতে পারেন। অ্যাকাউন্ট স্মরণীয় হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তি প্রোফাইলে একটি বার্তা পিন করা, প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন এবং নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার মতো সীমিত কিছু কাজ করতে পারেন। ব্যবহারকারীর পূর্বানুমতি থাকলে শেয়ার করা কনটেন্টের একটি অনুলিপি ডাউনলোডের সুবিধাও পাওয়া যায়। তবে লিগ্যাসি কন্টাক্ট কখনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাবেন না, কারও বার্তা পড়তে পারবেন না কিংবা অন্য বন্ধুদের সরাতেও পারবেন না।
ফেসবুকের অ্যাকাউন্টস সেন্টারের ‘মেমোরিয়ালাইজেশন’ বিভাগে এই লিগ্যাসি কন্টাক্ট নির্ধারণের পাশাপাশি ‘ডিলিট আফটার ডেথ’ সুবিধা বেছে নেওয়া যায়। এটি চালু থাকলে মৃত্যুর প্রমাণ নিশ্চিত হওয়া মাত্রই মেটা মূল প্রোফাইলসহ ব্যবহারকারীর অতিরিক্ত সব প্রোফাইল মুছে ফেলে। আগে থেকে প্রতিনিধি নির্বাচন করা না থাকলে পরিবারের সদস্যরা নথিপত্র দিয়ে অ্যাকাউন্ট স্মরণীয় করার আবেদন করতে পারেন, তবে সে ক্ষেত্রে পরবর্তীতে প্রোফাইল সম্পাদনার সুযোগ খুবই সীমিত হয়ে যায়। এমনকি কোনো পেজ বা গ্রুপের একমাত্র প্রশাসকের অ্যাকাউন্ট স্মরণীয় হলে সংশ্লিষ্ট পেজ অপসারণ কিংবা গ্রুপের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়। ইনস্টাগ্রামেও একইভাবে লিগ্যাসি কন্টাক্ট নির্বাচন বা প্রোফাইল মুছে ফেলার ব্যবস্থা থাকলেও সেখানেও কোনো অবস্থাতেই ব্যক্তিগত বার্তা পড়া বা অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয় না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.